৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

মাদক দ্রব্য ও ইয়াবা উদ্ধার

admin
প্রকাশিত জুলাই ২, ২০১৯
মাদক দ্রব্য ও ইয়াবা উদ্ধার

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

আব্দুল করিম চট্টগ্রামঃগোপন সংবাদের ভিত্তিতে গত রাত ২টার সময় ইনানী ফাঁড়ির এসআই সিদ্ধার্থ সাহা ও টু এসআই সাইফুল ইসলামসহ একদল পুলিশ আবুল কাশেমের ছেলে দিলদার আলমের বাড়িতে অভিযান চালালে সেখানে ইনানীর ইয়াবা ডন খ্যাত শাহজাহান পিতা মৌলভী ফরুক আহমদ, দিলদার আলম পিতা আবুল কাশেম ও তার সহধর্মিনী এবং ভুট্টো পিতা ছলিম উল্লাহ মেম্বার, সগীর আলম পিতা টুইন্না মিয়াকে গ্রেফতার করে এ সময় তাদের কাছে মজুদ ২ হাজার ইয়াবা ও একটি দেশীয় লম্বা বন্দুক উদ্ধার করে।

উল্লেখ্য শাহজাহান কে নিয়ে দৈনিক আলোকিত উখিয়ায় ইয়াবা সংক্রান্ত বিষয় নিয়ে একের পর এক সংবাদ প্রকাশিত হলেও তা, নিউজ প্রকাশের জের ধরে শাহজাহান ও তার ছেলে ও তার দল বল নিয়ে সাংবাদিক মোস্তফা কামালের ওপর হামলা করে উল্টো তার বিরুদ্ধে থানায় মামলা করে সাংবাদিককে অহেতুক হয়রানির শিকার করে।
শুধু তাই নয় নিউজ এর সত্যতা যাচাই করার জন্য আলোকিত উখিয়ার ক্রাইম রিপোর্টার সাংবাদিক সালাউদ্দিন জাসেদ সহ সিনিয়ার সাংবাদিকরা কল দিলে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে, যার রেকর্ড এখনও আলোকিত উখিয়ার অফিসে বিদ্যমান।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস অবশেষে এতদিন পর একটি দেশীয় অস্ত্র ও 2000 অধিক ইয়াবাসহ পুরো সিন্ডিকেট নিয়ে গ্রেফতার হলো পুলিশের হাতে।

Manual1 Ad Code