৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ও পেনশন ভাতার দাবীতে পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত

admin
প্রকাশিত জুলাই ২, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ও পেনশন ভাতার দাবীতে পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

সিফাতুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-
রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ পেনশন চালুর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও কর্মবিরতির দ্বিতীয় দিনে সকল সেবা বন্ধ রেখে অবস্থান ও মানববন্ধন কর্মসূচি করেছে জেলার ৪ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলার সদর,শিবগঞ্জ,নাচোল ও রহনপুর পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীরা দ্বিতীয় দিনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি তে অংশ গ্রহন করেন। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সংগঠনটির জেলা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম,সাধারন সম্পাদক রুহুল আমিন,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ইউনিট সভাপতি মোঃ ইমরান হোসেন,সাধারনসম্পাদক এনামুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম, সহকারী প্রকোশলী মো. রোকনুজ্জমান, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন শিবগঞ্জ পৌর ইউনিট সভাপতি মোঃ মোবারক হোসেন, সাধারন সম্পাদক আব্দুল বাতেন,রহনপুর পৌর ইউনিট সভাপতি মোঃ ইসমাইল হোসেন,সাধারন সম্পাদক খাইরুল হক,নাচোল পৌর ইউনিট সভাপতি শাহনেওয়াজ কবির মিলন সহ ৪ পৌরসভার নেতারা বক্তব্য রাখেন।
এসময় দাবী মানা না হলে ১৪ জুলাই ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।

Manual8 Ad Code

এর আগে ২ দিনের কর্মবিরতির প্রথমদিন সোমবার নিজ নিজ পৌরসভার প্রধান ফটকে অবস্থান নিয়ে স্বাভাবিক সকল সেবা বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করে পৌর কর্মকর্তা কর্মচারীরা।

Manual5 Ad Code