৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নারায়ণগঞ্জ ফতুল্লায় মাহমুদা গার্মেন্টসে আগুন

admin
প্রকাশিত জুন ৩০, ২০১৯

Manual1 Ad Code

মো:ইমরান,নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ফতুল্লায় কুতুবপুর নয়ামাটি এলাকায় অবস্থিত মাহমুদা গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় ১৫ জন গার্মেন্ট শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। হাসপাতালে আগত আহত শ্রমিকরা জানান, ৩০ জুন রবিবার দুপুর আনুমানিক ১ টা ৪০ মিনিটে প্রথমে গার্মেন্টে মজুতকৃত ফেব্রিক্সে কোনোভাবে আগুন লেগে যায়। পরে সেই আগুন ছড়িয়ে পরে। অতিরিক্ত ধোঁয়ার কারনে অনেক শ্রমিক ভিতরেই অজ্ঞান হয়ে পরেন। ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের দীর্ঘ ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আহত গার্মেন্টস শ্রমিকরা হলেন; মজিবর, দীপক, খলিলুর রহমান, আরিফ, আজিজুল, আরিফ রহমান, সোহেল, তৌহিদুল, শাহীন প্রমুখ।