১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে দোকান পুড়ে ছাই

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২০
রূপগঞ্জে দোকান পুড়ে ছাই

Manual6 Ad Code

ফয়সাল আহমেদ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকার এ ওয়ান পোলার লিঃ এর সামনে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায় , উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউখাব এলাকার এ ওয়ান পোলার লিমিটেডের সামনে রাত ৩টার দিকে আসিকের দোকানে থাকা চা-কফি মেশিন থেকে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, চা দোকন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে

Manual3 Ad Code