৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে চলন্ত ট্রেনহতে লাফ দিতে গিয়ে যুবক গুরুতর আহত

admin
প্রকাশিত জুন ২৭, ২০১৯
কমলগঞ্জে চলন্ত ট্রেনহতে লাফ দিতে গিয়ে যুবক গুরুতর আহত

Manual8 Ad Code

 

মোঃ মালিক মিয়াঃমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ স্টেশনে সিলেটগামী চলন্ত কালনী ট্রেন হতে নামতে গিয়ে মো:মইনুল ইসলাম( ২২)নামে এক যুবক গুরত্ব আহত হয়ার খবর পাওয়া গেছে। আহত যুবকের বাড়ি কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মখাবিল গ্রামের মৃত সাহাবুদ্দীনেরর ছেলে। ছেলেটি ঢাকা হতে আসছিল বলে জানিয়েছেন ছেলের চাচা আব্দুল খালিক। ঘটনাটি ভানুগাছ ষ্টেশনে রাত ৯ টা ১৫ মিনিটে ঘটে। আহত যুবককে স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ ৫০ শষ্যা হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হয়ায় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আকরামুজ্জামান তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

Manual7 Ad Code

ভানুগাছ ষ্টেশন মাষ্টার সেলিম আহমদ জানান, সিলেটগামী কালনী ট্রেনটি যখন ভানুগাছ ষ্টেশন অতিক্রম করছিল তখন হঠাৎ করে চলন্ত ট্রেন হতে মো:মইনুল ইসলাম লাফ দিয়ে নামতে গেলে মারাত্মক ভাবে আহত হয়। এবং দ্রুত স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান । তিনি আরো বলেন,কালনি ট্রেন শমসেরনগর ষ্টেশনে যাত্রা বিরতি করে থাকে। ধারনা করা হচ্ছে যুবক মইনুল ইসলাম কালনি ট্রেন না থামায় চলন্ত গাড়ি হতে নামার চেষ্টা করায় এ দুর্ঘটনাটি ঘটে। ছেলের চাচা আব্দুল খালিক আরো জানান, ছেলেটি ঢাকার একটি টেইলার্সের দোকানে কর্মরত ছিল,এবং বাবার চল্লিশ দিনের সিরনীতে যোগ দেয়ার জন্য ঢাকা থেকে সে বাড়ী ফিরছিলো। রাত দশটার দিকে আহত যুবক মইনুল ইসলামকে কমলগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সর হতে হাসপাতালের এম্বুলেন্সে করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

Manual3 Ad Code