১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে ডিশ লাইনের তার কাটতে গিয়ে জনতার হাতে আটক ক্যাবল ব্যবসায়ী

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২০
ঠাকুরগাঁওয়ে ডিশ লাইনের তার কাটতে গিয়ে জনতার হাতে আটক ক্যাবল ব্যবসায়ী

Manual3 Ad Code

এম এ সালাম রুবেল-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ 

ঠাকুরগাঁওয়ে ডিশ লাইনের তার কাটতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন ভুল্লী মৌ ক্যাবল নেটওর্য়াকের মালিক আল মামুন।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

শনিবার রাত ৯ টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ মন্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাত ৯ টায় মামুন ও তার এক সহযোগী মোটর সাইকেল যোগে মাদারগঞ্জ মন্ডল পাড়া গ্রামে হটাৎ করে প্রবেশ করে এ সময় তাদের চলাফেরায় সন্দেহ হয় বিষয়টি ভুল্লী টাইম ক্যাবল নেটওয়ার্কে খবর দিলে তারা তাৎখনিক সেখানে গিয়ে উপস্থিত হয় পরে দেখা যায় মামুন টাইম ক্যাবল নেটওয়ার্ক এর ডিশ লাইনের তার কেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় স্থানীয় বাসিন্দারা চিৎকার করলে এলাকাবাসীর সহযোগিতায় আল মামুনকে আটক করা হয় এ সময় উত্তেজিত জনতা তার উপর চড়া হয়। আল মামুন বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় রাজনৈতিক নেতা ও টাইম ক্যাবল নেটওয়ার্ক এর মালিকের সাথে বোর্ড অফিস বাজারে মোজাহারুল এর দোকানে বৈঠকে বসে বৈঠক চলা কালীন সময় কৌশলে মামুন সেখান থেকে পালিয়ে যায়।

 

 

এ বিষয়ে ভুল্লী টাইম ক্যাবল নেটওয়ার্ক এর মালিক শাকিল বলেন, আমরা দীর্ঘদিন থেকে ডিশ লাইনের ব্যবসা করি। ঠাকুরগাঁও টাইম ক্যাবল নেটওয়ার্ক এর মাধ্যমে এ অঞ্চলের মানুষদের সেবা দিয়ে আসতেছি। মৌ ক্যাবল নেটওয়ার্ক এর মালিক মামুন অন্য লাইন চালায়। সে আমাদের ব্যবসার সুনাম নষ্ট করার জন্য কৌশলে প্রায় ডিশ লাইনের তার কেটে দেয়। গোপন সংবাদের ভিক্তিতে আমরা সেখানে যাই গিয়ে দেখি মামুন আমাদের লাইন কেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করি। মামুনের এ রকম অপকর্মের জন্য আমি বিচার চাই।

Manual3 Ad Code

 

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক এএস আই উজ্জ্বল আমাদের প্রতিনিধিকে বলেন,ঘটনাটি আমি শুনেছি আল মামুন নামে এক ডিশ ব্যবসায়ী ডিশ লাইনের তার কেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে মামুনের মুঠো ফোন বন্ধ পাওয়া যায়।

Manual7 Ad Code