১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

প্রায় ৭ বছর ধরে প্রধান শিক্ষক নেই নুরুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২০
প্রায় ৭ বছর ধরে প্রধান শিক্ষক নেই নুরুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

Manual1 Ad Code

এম এ সালাম রুবেল-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

Manual7 Ad Code

ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়ন মিলনপুর গ্রামে নুরুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষকের শূন্যতার কারণে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে কার্যক্রম চালাছে। এতে করে প্রাথমিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সমস্যা দেখা দিয়েছে প্রশাসনিক কর্মকাণ্ডেও।শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হলে অতি দ্রুত এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দরকার বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকগণ।জানা গেছে, এ শূন্যতার কারণে বিদ্যালয়গুলোতে কর্মরত সহকারি শিক্ষকদের উপর বাড়তি চাপ পড়ছে। তাদের অতিরিক্ত পাঠদানের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। প্রধান শিক্ষক শূন্যতার কারণে প্রশাসনিক কাজকর্মও ব্যাহত হচ্ছে।
নুরুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির বলেন,প্রধান শিক্ষক ফারুক আহমেদের মৃত্যুতে দীর্ঘ প্রায় ৭ টি বছর আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে। এতে করে কর্মরত সহকারি শিক্ষকদের অতিরিক্ত পাঠদান করতে হিমশিম খেতে হচ্ছে। শিক্ষক শূন্যতার কারণে প্রাথমিক শিক্ষার গুণগতমান ধরে রাখা সম্ভব হচ্ছে না।এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসে বার বার তাগিদ দেয়ার পরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে কোন কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না। তারা শুধু ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েই আসছেন।নুরুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিদ্যুোৎসাহী মো.খুররুম খন্দকার বলেন,আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষকের পদ দীর্ঘদিন যাবত শূন্য থাকার কারণে লেখাপড়ার মান খুবই খারাপ হয়ে পড়েছে। মানসম্মত শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে জরুরিভিত্তিতে প্রধান শিক্ষকসহ সহকারি শিক্ষক নিয়োগ দেয়া দরকার।

Manual8 Ad Code