১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠি নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২০
ঝালকাঠি নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

Manual2 Ad Code

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের চারদিন পর পরিত্যক্ত ডোবার পানিতে ভাসমান অবস্থায় মো. আসিফ হাওলাদার (১৭) নামের যুবকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানার পুলিশ।

 

২২/০২/২০২০ইং তারিখ শনিবার আনুমানিক দুপুর ১২ টার সময় পৌরসভার ৪নং ওয়ার্ড, পুকুর পাড় এলাকার পরিত্যক্ত ডোবার পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় । সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

Manual6 Ad Code

 

নিহত যুবক নলছিটি পৌরসভার খাস মহল এলাকার পুকুর পাড়ের শাহীন হাওলাদারের ছেলে মোঃ আসিফ হাওলাদার ।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

 

নিহতের আত্মীয় স্বজনরা বলেন, মোঃ আসিফ হাওলাদার তার পিতার সাথে ভ্যানগাড়িতে ফেরি করে ফল বিক্রি করতো । সে গত ১৮/০২/২০২০ইং তারিখ মঙ্গলবার রাত থেকে নিখোঁজ হয়। তার সন্ধান না পেয়ে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।

 

 

Manual2 Ad Code

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন বলেন,নিহত ব্যক্তির মরাদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানের কাজ করছে পুলিশ।

 

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেনি।
এঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করেছে নলছিটি থানার পুলিশ।