১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

বিদ্যুৎ স্পর্শে চৌগাছায় যুবক নিহত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২০
বিদ্যুৎ স্পর্শে চৌগাছায় যুবক নিহত

Manual7 Ad Code

বি,এম উজ্জল হোসেন,চৌগাছা প্রতিনিধিঃ

Manual1 Ad Code

যশোরের চৌগাছায় বিদ্যুৎ স্পর্শে আব্দুল্লাহ্ (১৭) নামক যুবক মারা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুর শিকার হওয়া আব্দুল্লাহ্ উপজেলার ধূলিয়ানী ইউনিয়নের মুক্তারপুর গ্রামের দেয়াড়পাড়ার সরোদ্দির ছেলে। নিহত আব্দুল্লাহ্ বাবা-মায়ের একমাত্র ছেলে। নিহতের পারিবার ও এলাকাবাসির সূত্রে জানা যায়, আব্দুল্লাহ্ ও ইব্রাহিম নামের আর একজন ছেলে তাদের বাড়ির পাশে রাস্তার ধারে একটি পুকুর একই গ্রামের গণি মিয়ার নিকট থেকে লিজ নিয়ে মাছ চাষ করতো। আজ বৃহস্পতিবার পুকুরে পানি দেওয়ার জন্য স্থানীয় ইমামুলের সেচের মটরের সুইচ অন করতে গিয়ে মৃত্যুর ফাঁদে পড়ে। জানা যায় তারা দুই বন্ধু পুকুরে পানি দেওয়ার জন্য কাজ করছিলো। এসময় পুকুরে ছিলো ইব্রাহিম এবং মটরের সুইচ দেওয়ার কাজে ছিলো আব্দুল্লাহ্। খালি পায়ে ভেজা শরীরে সুইচ অন করতে গেলে বিদ্যুৎ স্পর্শের শিকার হয়। কিন্তু কেউ টের না পাওয়ায় কিছুক্ষণ পরেই সারা শরীর হলুদ হয়ে নিজে নিজে পড়ে যায়। ঐ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সকালে হাসপাতালের ইমার্জেন্সিতে ডিউটিরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চৌগাছা বিদ্যুৎ অফিসে মোবাইলে কথা বললে তিনারা জানান আমরা সকালে বিষয়টি শোনার পরে অফিস থেকে ঘটনাস্থলে দুইজন লাইনম্যান পাঠায়। তাদের ভাষ্যমতে মটররের সুইচটা নষ্ট ছিলো। এমতাবস্থায় মটর মালিকের গাফিলতিতে নতুন সুইচ লাগানোর অভাবে পানি উঠাতে সরাসরি কাট আউট ব্যবহার করা হতো। ধারণা করা যায় আব্দুল্লাহ্ নামক ছেলেটি ভেজা অবস্থায় খালি পায়ে মটরের কাট আউট লাগাতে গিয়ে আঙুল ছকেটের ভিতরে স্পর্শের ফলে এই দূর্ঘটনার শিকার হয়েছে।

Manual4 Ad Code