১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

পুলিশ পরিচয়ে ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২০
পুলিশ পরিচয়ে ছাত্রলীগ নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

Manual6 Ad Code

চৌগাছা (যশোর) প্রতিনিধি :

Manual7 Ad Code

যশোরের চৌগাছার ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম রেজাকে বুধবার দিবাগত রাতে থানা পুলিশ গেফতার করেছে বলে পরিবারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বেড়গোবিন্দপুর গ্রামের বুদোর বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতার মূহুর্তে আটককৃত ছাত্রলীগ নেতা গণমাধ্যমকর্মীদের মোবাইল ম্যাসেজে পুলিশের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে একটি বার্তা পাঠায়। কিন্তু গ্রেফতারের বিষয়টি থানা পুলিশ অস্বীকার করেছে।

 

 

জানাগেছে, বুধবার দিবাগত রাতে থানা পুলিশ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক শামীম রেজাকে বেড়গোবিন্দপুর গ্রামের বুদোর বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতার মুহুর্তে শামীম রেজা গণমাধ্যমকর্মীদের ফোনে চৌগাছা থানা পুলিশের গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে একটি ম্যাসেজ পাঠায়। ম্যাসেজে তিনি উল্লেখ করেন, ভাইয়েরা আমি শামীম আমাকে থানায় ধরে আনছে। মোবাইল ম্যাসেজের সময় হচ্ছে রাত ৩ টা ৩১ মিনিট।

 

 

গ্রেফতারের বিষয়টি থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিবের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা তাকে গ্রেফতার করিনি। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন।

 

 

Manual7 Ad Code

 

এদিকে তার পিতা উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ইউপি মেম্বার আওরঙ্গজেব চুন্নু জানান, আমার ছেলে ছাত্রলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। তার নামে রাজনৈতিক শত্রতার মিথ্যা মামলা রয়েছে। সব মামলায় সে জামিনে আছে।

 

 

Manual3 Ad Code

তিনি বলেন, আমার ছেলে হার্টের বাইপাস সার্জারী করে বর্তমানে অসুস্থ। বুধবার দিবাগত রাত ৩টার দিকে চৌগাছা থানা পুলিশ বেড়গোবিন্দপুর বুদোর বাড়ি থেকে শামীম রেজাকে গ্রেফতার করে। গ্রেফতারের বিষয়টি আমরা রাতেই জানতে পারি। সকালে আমার ছেলেকে থানায় দেখতে গেলে তাকে থানা হাজতে পাওয়া যায়নি। পুলিশের কাছে ছেলের বিষয়ে জানতে চাইলে তারা বলেন, তাকে গ্রেফতার করা হয়নি। তিনি বলেন আওয়ামীলীগের রাজনীতি করতে যেয়ে আমার পরিবারকে চরমভাবে হেনস্থা করা হচ্ছে। বিষয়টি সকল প্রশাসনের আশু দৃষ্টি কামনা করছি।

এদিকে ছাত্রলীগ নেতা শামীম রেজার গ্রেফতারের বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

Manual4 Ad Code