১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

মুজিব বর্ষ উদযাপনে সাতক্ষীরা জেলা প্রশাসনের বিশেষ প্রস্তুতি সভা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২০
মুজিব বর্ষ উদযাপনে সাতক্ষীরা জেলা প্রশাসনের বিশেষ প্রস্তুতি সভা

Manual5 Ad Code

এম আকাশ, খুলনা বিভাগীয় ব্যুরোঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী মুজিব বর্ষ উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

 

মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

Manual5 Ad Code

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের, শিল্পকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার শহীদুর রহমান প্রমুখ।

 

Manual7 Ad Code

সভায় মুজিব বর্ষ উদযাপনে শহরের সৌন্দর্য্য বর্ধনের সিদ্ধান্ত গ্রহণ ও একাধিক উপকমিটি গঠন করা হয়।

Manual8 Ad Code