১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

প্রতিমন্ত্রী দায়িত্ব পেলেন লিটন

admin
প্রকাশিত মে ২৮, ২০১৯
প্রতিমন্ত্রী দায়িত্ব পেলেন লিটন

Manual4 Ad Code

জনি ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি :: সরকার প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তিন মেয়রের মর্যাদা নির্ধারণ করে আদেশ জারি করা হয়েছে। মেয়র লিটনকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া আনন্দিত নগরবাসী। এজন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে তারা। খুশি দলের নেতাকর্মীরাও।

একইসাথে আওয়ামী লীগের সমর্থন নিয়ে জয়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেককে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেয়া হয়েছে।

Manual5 Ad Code

দেশে বর্তমানে ১২টি সিটি কর্পোরেশেন রয়েছে। মেয়র আনিসুল হক মারা যাওয়ার পর গত ২৮ ফেব্রুয়ারি বিএনপির অংশগ্রহণবিহীন নিরুত্তাপ ডিএনসিসি মেয়র নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। প্রয়াত মেয়র আনিসুল হককেও মন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছিল।

Manual8 Ad Code

এর আগে গত বছরের ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলকে হারিয়ে বিপুল ভোটে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটন। অন্যদিকে গত বছরের ১৫ মে খুলনার মেয়র নির্বাচিত হন আরেক আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক।

প্রতিমন্ত্রী পরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, স্বস্ব পদে অধিষ্ঠিত থাকাকালীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম মন্ত্রী এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

Manual7 Ad Code