১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে উপজেলা আ’লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে উপজেলা আ’লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা
Manual6 Ad Code



রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নব-নির্বাচিত টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শনিবার বেলা ১২ টায় নেতৃবৃন্দ জাতির পিতার সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ১৫ ই আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

এ সময় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর, উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, আওয়ামী লীগ নেতা ইলিয়াস হোসেন, সোলায়মান বিশ্বাস, শেখ জাহাঙ্গির হোসেন, শেখ শুকুর আহম্মেদ, এমদাদুল হক বিশ্বাস, গাজী মাসুদুল হক, শেখ হেদায়েত উল্লাহ, আব্দুস সালাম বিশ্বাস, হাবিব মুন্সী, ডুমুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক তালুকদার প্রমূখ।

এর আগে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত কমিটির সভাপতি শেখ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস।