১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

চিলমারীতে উপকার ভোগীদের নগদ অর্থপ্রদান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২০
চিলমারীতে উপকার ভোগীদের নগদ অর্থপ্রদান
Manual1 Ad Code

মোঃ রুবেল মিয়া ,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারীতে উপকার ভোগীদের নগদ অর্থপ্রদান করা হয়েছে । শনিবার (১৫ ফ্রেরুয়ারি ) সকাল ৯টায় রমনা ইউনিয়ন কার্যালয়ে এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন রমনা ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার।
কুড়িগ্রামে নারী ও শিশুদের কল্যাণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নেওয়া ‘ইনকাম সাপোর্ট প্রগ্রাম ফর দ্য পুওরেস্ট’ (আইএসপিপি) বা যত্ন প্রকল্পে উপকার ভোগীদের নগদ অর্থপ্রদান করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলায় লক্ষাধিক পরিবার যত্ন প্রকল্পের অন্তর্ভুক্ত হচ্ছেন। যে পরিবারে গর্ভবতী নারী, শূন্য
থেকে ২৪ মাস বয়সী শিশু অথবা দুই-চার বছর বয়সী শিশু রয়েছে, তাঁরাই হবেন যত্ন
প্রকল্পের উপকারভোগী। উপকারভোগী
গর্ভবতী হলে চারবার চেক-আপের জন্য চার হাজার টাকা পাবেন। শিশু জন্ম নেওয়ার ২৪ মাস পর্যন্ত মাসিকন মনোদৈহিক সেশনে অংশ নিয়ে মা ও শিশু এক হাজার চার শ টাকা পাবেন। টানা তিন মাস সেশনে উপস্থিত থাকলে মা একটি বোনাস ভাতাও পাবেন ।