১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় নিজ অস্ত্রের গুলিতে লুটিয়ে পড়লেন পুলিশ কনস্টেবল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২০
চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় নিজ অস্ত্রের গুলিতে লুটিয়ে পড়লেন পুলিশ কনস্টেবল

Manual7 Ad Code

আব্দুল করিম,চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান :

Manual4 Ad Code

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অস্ত্র পরিস্কার করতে গিয়ে কপালে গুলি লেগে কামরুল ইসলাম নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

Manual8 Ad Code

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, কনস্টেবল কামরুল ইসলাম নিজের অস্ত্র পরিস্কার করতে গিয়ে অসাবধানতাবশত নিজ অস্ত্র থেকে গুলি বেরিয়ে তার কপালে বিদ্ধ হলে সঙ্গে সঙ্গে সে মাটিতে লুটিয়ে পড়েন।

Manual8 Ad Code

 

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন। পরে থানার উপ-পরিদর্শক মো. এরশাদ অ্যাম্বুলেন্সে করে তাকে চমেকে নিয়ে যায়।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘কনস্টেবল কামরুল ইসলাম নিজের অস্ত্র পরিস্কার করতে গিয়ে আহত আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Manual4 Ad Code