১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

মহেশপুরে প্রতিবন্ধী কনিকা খাতুন প্রতিবন্ধী কার্ড পেয়েও আজ পর্যন্ত ভাতা জোটেনি

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২০
মহেশপুরে প্রতিবন্ধী কনিকা খাতুন প্রতিবন্ধী কার্ড পেয়েও আজ পর্যন্ত ভাতা জোটেনি

Manual4 Ad Code

রবিউল ইসলাম,মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ::

Manual6 Ad Code

ঝিনাইদহের মহেশপুর পৌর-সভাধীন গাড়াবাড়ীয়া গ্রামের মোঃ- সেলিম সর্দার ও মোছাঃ- পারুল বেগমের দুই পা অকেজো কন্যা কনিকা (১৩) নামের এক প্রতিবন্ধী গত ৩ বছর আগে বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী কার্ড হাতে পেয়েও আজ পর্যন্ত তার কপালে প্রতিবন্ধী ভাতা জোটেনি।

 

তথ্য সুত্রে জানা গেছে মহেশপুর উপজেলার পৌর-সভাধীন গাড়াবাড়ীয়া গ্রামের মোঃ- সেলিম সর্দার ও মোছাঃ-পারুল খাতুনে কন্যা কনিকা খাতুন (১৩) জন্মগত ভাবে দুটি পা অকেজো হওয়ায় পরিবার পক্ষ গন-প্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকারের সমাজসেবার নিকট একটি আবেদন করেন।

 

আবেদনের প্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তর সমাজ কল্যান মন্ত্রালয় গত ২০-৭-২০১৬ ইং সালে উক্ত কনিকাকে ভাতা উত্তলোনের জন্য একটি প্রতিবন্ধী কার্ড প্রদান করেন। যার – আইডি নং- ২০০৭৪৪২৭১০৯০০৮৬৪-০২। কিন্তু আজ পর্যন্ত কনিকা খাতুন কোন প্রতিবন্ধীর ভাতা পায়নি।

Manual6 Ad Code

 

এব্যাপারে কনিকার পিতা সেলিম সর্দার জানান আমি সামান্য একজন হত দরিদ্র মানুষ, রাজনৈতিক ভাবে বাংলাদেশ আওয়ামীলীগ দল করি। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের সকল প্রতিবন্ধীদের প্রতিবন্ধী ভাতা চালু করেছেন।

Manual1 Ad Code

 

তাহলে আমার প্রতিবন্ধী কন্যা প্রতিবন্ধী কার্ড পেয়েও কেন ভাতা পাচ্ছেন না। বিষয়টি নিয়ে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সাথে কথা বলার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

Manual2 Ad Code

 

এব্যাপারে জেলা ঝিনাইদহেপ্রশাসকেন সদয় দৃষ্টি কামনা করছে ভুক্তভোগী প্রতিবন্ধীর পরিবার।