১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

সাপাহারে উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশনের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২০
সাপাহারে উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশনের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

নাইম, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে উপজেলা পর্যায়ে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশনের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে শুদ্ধসুরে জাতীয় সঙ্গীত পরিবেশনের চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

এতে প্রাথমিক পর্যায়ে সদরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাপাহার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজ উপজেলা পর্যায়ে ১ম স্থান অধিকার করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন।

বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, উপজেলা প্রাণীসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আশিষ কুমার দেবনাথ, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সন্তোষ কুমার কুন্ডু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অসিম কুমার সাহা প্রমূখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code