১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

মাগুরা রিপোর্টার্স ইউনিটি মুজিব শতবর্ষে কাজ করবে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২০
মাগুরা রিপোর্টার্স ইউনিটি মুজিব শতবর্ষে কাজ করবে
Manual3 Ad Code

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা সদর উপজেলায় আজ ১১ই ফেব্রুয়ারি বুধবার বিকাল ৪ ঘটিকার সময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটি সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ফাত্তাহ সাহেবের সাথে দেখা করেন।

Manual6 Ad Code

এ সময় মাগুরা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা ভারপ্রাপ্ত সভাপতি কে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন। তার সাথে নেতৃবৃন্দের সৌজন্য আলাপ হয়। ভারপ্রাপ্ত সভাপতি মাগুরা রিপোর্টার্স ইউনিটির সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Manual3 Ad Code

প্রায় আধা ঘণ্টা বৈঠকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ফাত্তাহ সাহেব তার সোনালী অতীতের স্মৃতিচারণ করেন। মাগুরা রিপোর্টার্স ইউনিটের সকল নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের পক্ষে মুজিব শতবর্ষের সমস্ত কাজ করার জন্য দৃঢ় অঙ্গীকার করেন।