৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শ্রেষ্ঠ “ওসি” নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২০
শ্রেষ্ঠ “ওসি” নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা

Manual8 Ad Code

মহিবুল ইসলাম রাজু,বিশেষ প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলায় মাসিক কল্যাণ ও অপরাধ সভায় শ্রেষ্ঠ “ওসি” নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম মোস্তফা।
কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ ইন্সপেক্টর (তদন্ত) নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক জনাব আননুর যায়েদ।

 

কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ উপ-পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া মডেল থানার এসঅাই জনাব মোস্তাফিজুর রহমান. কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ ক্যাম্প ইনচার্জ নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া মডেল থানার অালামপুর ক্যাম্প ইনচার্জ এসঅাই জনাব কামরুজ্জামান লিটন।

 

Manual4 Ad Code

আজ ০৯/০২/২০২০ ইং তারিখে কুষ্টিয়া জেলা পুলিশের সম্মেলনকক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা শেষে সুযোগ্য মাননীয় পুলিশ সুপার জনাব এসএম তানভীর আরাফাত স্যার পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।

Manual4 Ad Code

 

সততা ও নিষ্ঠার সাথে তারা মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, এলাকার সামাজিক মারামারি প্রতিরোধ, ওয়ারেন্ট তামিলসহ সর্বক্ষেত্রে সফলতা লাভ করেছেন এবং তারই ফলস্বরূপ তারা কুষ্টিয়া জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

 

সম্মাননা অর্জন করায় গোলাম মস্তফা বলেন প্রথমেই মহান রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করে ‘আমাদের প্রতিদিন’কে বলেন, পুলিশ সুপার মহোদয়সহ উধ্বর্ন কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা ও দিক নির্দেশনা এবং কুষ্টিয়া ভালোবাসাই আমার এ সফলতা। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

Manual4 Ad Code

 

তিনি বলেন, ডেঙ্গু, গুজব, খেলাধুলা, জনসেচতনাসহ আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ সুপার মহোদয় যে গাইড লাইন দিতেন আমি তা পালন করার চেষ্টা করেছি।

 

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ সবাইকে নিয়ে আগামীতেও কুষ্টিয়াতে আইন শৃঙ্খলা সুন্দর রাখতে চাই। যাতে কোন ধরণের বিশৃঙ্খলা না ঘটে এবং এলাকাকে মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে পারি।

Manual5 Ad Code

 

কুষ্টিয়া মডেল থানাকে আগামীতেও সফলতার ছিঁড়ি বেয়ে উঠানোর জন্য তিনি তার উধ্বতন কর্তৃপক্ষ ও কুষ্টিয়াবাসীর সহযোগিতা কামনা করেছেন।