৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

লোহাগড়ায় মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ পরীক্ষার্থীরা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২০
লোহাগড়ায় মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ পরীক্ষার্থীরা

Manual4 Ad Code

মোঃ আঃ রহমান শেখ,নিজস্ব প্রতিবেদক (নড়াইল) :

Manual5 Ad Code

নড়াইলের লোহাগড়ায় মাইক ও যানবাহনের উচ্চ শব্দে পরীক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে উঠেছে। পরীক্ষার্থীদের অভিযোগ তারা সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পযর্ন্ত তারা এসএসসি পরীক্ষা দিচ্ছে। কিন্তু পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান, চিকিৎসকের প্রচার প্রচারণাসহ বিভিন্ন কারনে উচ্চ শব্দে মাইক, যানবাহনের উচ্চ শব্দের হর্ণ পরীক্ষা থেকে তাদের মনোযোগ বিচ্ছিন্ন করে। অনেকের মাথায় যন্ত্রণা হয় উচ্চ শব্দে। রবিবার পরীক্ষা শেষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়, জয়পুর জেসিজি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানাই আমাদের মাঝে মাঝে পরীক্ষা দিতে খুব অসুবিধা হয়। মাইক আর যানবাহনের উচ্চ শব্দে আমাদের মনোযোগ নষ্ট হয়। অনেকের মাথা যন্ত্রণা করে। তাই প্রশাসনের নিকট পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা কেন্দ্রের নিদ্রিষ্ট এলাকার মধ্যে উচ্চ শব্দে মাইক বা হর্ণ বাজানো বন্ধের অনুরোধ জানিয়েছে পরীক্ষার্থীরা।

Manual1 Ad Code