৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

মেলেনি করোনা ভাইরাস এর আলামত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২০
মেলেনি করোনা ভাইরাস এর আলামত
Manual1 Ad Code

মোঃমনিরুজ্জামান (মনির),রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন চীন ফেরত শিক্ষার্থীর শরীরে প্রাথমিকভাবে করোনা ভাইরাস আক্রান্তের আলামত মেলেনি।

রোববার (০৯ ফেব্রুয়ারি) ১২ সদস্য বিশিষ্ট গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. দেবেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

করোনা সন্দেহে রমেক হাসপাতালে চিকিৎসাধীন তাজবিদ হোসেন নামে ওই শিক্ষার্থীর চিকিৎসায় ১২ সদস্য বিশিষ্ট মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। ওই ছাত্রকে পরীক্ষা-নিরীক্ষার পর বোর্ডের প্রধান জানান, তার এখন জ্বর, সর্দি, কাশি নেই। বুকে ব্যথা নিয়ে শনিবার (০৮ ফেব্রুয়ারি) তিনি রমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

Manual5 Ad Code

হাসপাতাল সূত্র জানিয়েছে, সবধরনের সাবধানতা নিয়ে নবগঠিত করোনা ইউনিটের আইসোলেশন বিভাগে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর) শনিবার ঢাকা থেকে এসে তার রক্ত, লালা আর ঘামের নমুনা নিয়ে গেছে। তারপরও আইডিসিআর থেকে পরীক্ষার প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

Manual2 Ad Code

গত ২৯ জানুয়ারি রাতে চীন থেকে দেশে ফেরেন তাজবিদ হোসেন। চীনে একদফা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরেক দফা স্বাস্থ্য পরীক্ষা করা হয় তার। সে সময় তেমন কোনো আলামত পাওয়া যায়নি। পরে তিনি তার গ্রামের বাড়ি নীলফামারীতে অবস্থান করছিলেন।

করোনা বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে ডা. দেবেন্দ্র নাথ সরকার বলেন, আমাদের দেশে এখনো করোনার কোনো প্রভাব পড়েনি। এটা নিয়ে আতঙ্কিত হবেন না।

Manual8 Ad Code