১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি শুরু বুধবার

admin
প্রকাশিত মে ২৮, ২০১৯
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি শুরু বুধবার

Manual7 Ad Code

সিলেট প্রতিনিধি :: বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা বিএনপি।

Manual5 Ad Code

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২৯মে বুধবার বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকেলে কয়েকটি এতিমখানায় ইফতার বিতরণ। পরদিন ৩০মে বৃহস্পতিবার বেলা ২টার সময় নগরীর দরগাহ গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের নিচতলার হলরুমে আলোচনা সভা।

গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানান জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক।

Manual7 Ad Code

উক্ত কর্মসূচিগুলোতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সিলেটবাসীকে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।

Manual5 Ad Code