৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

কুশিয়ারা নদীর উপর সেতুর দাবিতে রাজনগর ও বালাগঞ্জবাসীর মানববন্ধন

admin
প্রকাশিত জুন ২৪, ২০১৯
কুশিয়ারা নদীর উপর সেতুর দাবিতে রাজনগর ও বালাগঞ্জবাসীর মানববন্ধন

Manual4 Ad Code

হেলাল আহমদ :: রাজনগর-বালাগঞ্জ উপজেলার সংযোগ কুশিয়ারা নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি রাজনগর ও বালাগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষের।

Manual4 Ad Code

স্বাধীনতার ৪৮ বছরে অনেকবার এই সেতুর দাবিতে দুই উপজেলার মানুষ সোচ্ছার হলেও দাবি পূরণ হয়নি। বিভিন্ন সরকারের সময় এমপি-মন্ত্রীরা সেতু নির্মাণের আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি।

Manual6 Ad Code

স্কুল-কলেজে পড়ূয়া শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে নৌকায় করে নদী পাড়ি দিতে হয়। অনেক সময় বিভিন্ন মালামালের পাশাপাশি মোটরসাইকেল পারাপার করা হয়। বর্ষা মৌসুমে নদীতে প্রবল স্রোত থাকে। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। একটি সেতু নির্মানের দাবি দীর্ঘ দিনের হলেও এ অঞ্চলের মানুষ অবহেলার শিকার হয়েছেন। এছাড়া রাজনগর-খেয়াঘাট সড়কে একাধিক স্থানে ভেঙ্গে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রায় একমাস ধরে ওই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিড়ম্ভনায় পড়েছেন কুশিয়ারা তীরবর্তী রাজনগর ও বালাগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষ। 

Manual7 Ad Code

এই বিড়ম্ভনা থেকে রেহাই পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদেরের সুদৃষ্টি কামনা করে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার (২৪ জুন) বিকেলে স্থানীয় খেয়াঘাট বাজারে মানববন্ধনে বক্তব্য রাখেন- রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সচেতন নাগরিক সমাজ রাজনগরের সভাপতি সাংবাদিক আহমদউর রহমান ইমরান, আওয়ামী লীগ নেতা বখতিয়ার উদ্দিন আসুক, খেয়াঘাট বাজারের ব্যবসায়ী আজমান আজিজ, রুমেন আহমদ, রুবেল আহমদ, সালেহ আহমদ, অটোরিক্সা সভাপতি রিপন আহমেদ, সিএনজি সভাপতি জিলু আহমদ, সাবেক সভাপতি হেলাল আহমেদ, আলী আহমেদ, মাইক্রোবাস চালক সমিতির সভাপতি জসিম আহমদ প্রমুখ