৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

দেশের প্রায় স্থানেই গুড়ি গুড়ি বৃষ্ট,শৈত প্রবাহের সম্বাবনা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২০
দেশের প্রায় স্থানেই গুড়ি গুড়ি বৃষ্ট,শৈত প্রবাহের সম্বাবনা

Manual5 Ad Code

ঢাকা: রাজধানী ঢাকাসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Manual3 Ad Code

এমন কি আজ শনিবার সন্ধ্যা ৭,৩৫ মিনিটে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা বেশ কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে বলে জানা যায়

আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Manual7 Ad Code

আবহাওয়া অফিস জানায়, রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু কিছু জায়গায় কমতে পারে।

Manual4 Ad Code

শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Manual3 Ad Code

পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে এবং সূর্যোদয় ভোর ৬টা ৩৬ মিনিটে।