৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে পানিসম্পদ উপমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে পানিসম্পদ উপমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Manual4 Ad Code



রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

শনিবার বেলা ১১ টায় তিনি জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধু সহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তিনি।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর-মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, ইউএনও নাকিব হাসান তরফদার, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌস, বর্ণি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম (বাদশা) প্রমূখ উপস্থিত ছিলেন। এরপর উপমন্ত্রী উপজেলার হেলিপ্যাডে চলমান প্রকল্প পরিদর্শন করেন।