১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে বাস চাপায় নারী নিহত

admin
প্রকাশিত মে ২৮, ২০১৯
মিরসরাইয়ে বাস চাপায় নারী নিহত

Manual8 Ad Code

আল আমিন চট্টগ্রাম প্রতিনিধিঃ মিরসরাইয়ে নিয়ন্ত্রণহীন বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত সেতারা আক্তার (৩৫) মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া বাজার এলাকার ইউপি সদস্য শাহ আলম ভূঁইয়ার স্ত্রী।

Manual1 Ad Code

হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী স্টার লাইন (ঢাকা মেট্রো-ব-১৪-৩২৭১) পরিবহনের বাস মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সেতারাকে চাপা দেয়। পরে বাসটি উল্টে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় বাসের যাত্রীরাও আহত হন।

Manual7 Ad Code

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রবিউল আজম বলেন, আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।