১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

মাগুরা শালিখায় ভ্রাম্যমান বাসে কম্পিউটার কোর্স প্রদান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২০
মাগুরা শালিখায় ভ্রাম্যমান বাসে কম্পিউটার কোর্স প্রদান

Manual3 Ad Code

ফারুখ আহমেদ, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শালিখা উপজেলায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ৩ ফেব্রুয়ারি সোমবার থেকে শালিখায় ১ মাস ব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। মাগুরা ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট ডঃ শ্রী বীরেন শিকদার এই প্রশিক্ষণ কোর্স এর শুভ উদ্বোধন করেন উপজেলার হল রুমে। এ সময় উপস্থিত ছিলেন শালিখা উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তানভীর রহমান, শালিখা থানার ওসি তারিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার ও সাংবাদিক সহ আরো গণ্যমান্য ব্যক্তি গণ। যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত , প্রশিক্ষণ কোর্সে শালিখা উপজেলার ৪০ জন যুবক ও যুবতীরা অংশ গ্রহণ করেছে। শালিখা থানার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান বাসে কম্পিউটার কোর্সের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হবে।