১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে রাকিব কাজীর আনন্দ মিছিল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২০
জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে রাকিব কাজীর আনন্দ মিছিল

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

নাজমুস্ সা’দাত সাইফ,চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকাল ৩টায় হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা রাকিব কাজীর নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

আনন্দ মিছিলটি হাজীগঞ্জ পৌরসভা থেকে শুরু হয়ে হাজীগঞ্জ কাতার-কানাডা টাওয়ারের সামনে এসে শেষ হয়। এরপর সকলে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর ছাত্রলীগ নেতা রাকিব কাজী ও রাজু কাজী ।এ সময় আরো উপস্থিত ছিল পৌর ছাত্রলীগ ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ, চাঁদপুর জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সেই সাথে আগামী এক বছরের জন্য নিম্নোক্ত কমিটি অনুমোদন দেয়া হলো। সভাপতি-জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

Manual5 Ad Code