১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

নবীগঞ্জে কুর্শি ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২০
নবীগঞ্জে কুর্শি ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত

Manual5 Ad Code

অঞ্জন রায়, নবীগঞ্জ থেকে ::

Manual8 Ad Code

নবীগঞ্জ উপজেলার ৬ নং কুর্শি ইউনিয়ন বিএনপির দ্বি-কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলরবৃন্দের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে ইউনিয়ন বিএনপি’র আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩ ঘটিকায় নবীগঞ্জ কৈলাশগঞ্জ বাজারে অনুষ্ঠিত কাউন্সিলে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ভোটারগন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে মোঃ মতিউর রহমান মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিন প্রতীকে ছিলেন মোঃ আব্দুল কাউছার, অন্য প্রতিদ্ব›িদ্ধ চেয়ার প্রতিকে মির্জা আলী আযম রায়হান। সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ আব্দুল মন্নাফ দেয়াল ঘড়ি প্রতিকে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্ধী মই প্রতিকে ছিলেন দেলোয়ার হোসেন দিলু, অন্য প্রতিদ্বন্ধী তালা প্রতিকে মোঃ মহসীন চৌধুরী। সাধারন সম্পাদক পদে মোঃ আঃ বাছিত রাসেল চাকা প্রতিকে নির্বাচিত হন, নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতিকে শাহ সামছুল ইসলাম সুজন, অপর দুই প্রতিদ্বন্ধী ছাতা প্রতিকে ছাব্বির আহমেদ চৌধুরী ও কাপপ্লেইট প্রতিকে সুমন আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে এমএ মছব্বির ইসলাম মোরগ প্রতীকে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন টিউবওয়েল প্রতীকে মোঃ আল-আমিন অন্য প্রতিদ্বন্ধী হাতপাখা প্রতিকে শেখ মতিন আলী। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবু বক্কর তালুকদার কলস প্রতিকে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্ধী মাছ প্রতিকে শেখ মুজিবুর রহমান অন্য প্রতিদ্বন্ধী আম প্রতিকে হাবিবুর রহমান মিলাদ। কাউন্সিল পরিচালনার দায়িত্বে ছিলেন ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউ.পি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি মোঃ আশিক মিয়া, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মজিদুল করিম মজিদ, উপজেলা বিএনপি’র সদস্য হাবিবুর রহমান হাবিব। সম্মেলন শেষে উক্ত ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আঃ হান্নান-এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়কদ্বয় মির্জা আলী আযম রায়হান ও হাজ্বী তাহিদুর রহমান এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী ফারছু, সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, আউশকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, পানিউমদা ইউপির সাবেক চেয়ারম্যান আঃ রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, আঃ বারিক রনি, তোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি নোমান চৌধুরী, জোসেফ বখত চৌধুরী, ফুলকাছ আহমেদ। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুল গণি চৌধুরী সোহেল, সোহেল রিপন চৌধুরী, আবুল কাশেম, গোলাম হোসেন, গোলাম নবী তালুকদার, মোঃ নুরুল আমিন, এনাম মিয়া মেম্বার, মোস্তাহিদ আহমেদ, মুকিত মিয়া, এডঃ জালাল আহমেদ, এডঃ শাহেদ, মতিউর রহমান, শাহ দ্বারা আলী, আবুল খয়ের কায়েদ, মুকিত আহমেদ, বাচ্চু মিয়া, আহমদ খাঁ, হারুনর রশিদ হারুন, জাহাঙ্গীর চৌধুরী, মোশাহিদ আলম মুরাদ, ওমর ফারুক মহসিন, মাহি চৌধুরী, হাফিজুর রহমান, কুহিন চৌধুরী, খালেদ আহমেদ, পিন্টু পুরকায়স্থ, জহিরুল ইসলাম সোহেল, ইউনিয়ন বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আনছার মিয়া, আজাদ মিয়া, মইনুল ইসলাম বাচ্চু, জাকির হোসেন, হাসিব উল্লাহ, আঃ হাই, ইয়াওর চৌধুরী, লালু চৌধুরী, ইকরামুল চৌধুরী, শাহ আকল আলী, সৈয়দ নুরুল ইসলাম, মন্নাফ মেম্বার, লেবু মিয়া, হায়দার মিয়া, ফরিদ মিয়া, আঃ মালিক, জাকির হোসেন, নানু চৌধুরী, আলী হায়দার, নূর হোসেন, গোলাম মোস্তফা, প্রমূখ। এসময় নব-নির্বাচিত নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালাদা জিয়ার মুক্তি আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে তীব্র আন্দোলন গড়ে তোলার আহব্বান জানান।

Manual7 Ad Code