গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাসুড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
গত মাসে দেবাশীষ বিশ্বাসকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। সদস্য সচিব হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি বিশ্বাস।
গঠিত এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য দুলাল চন্দ্র বিশ্বাস, মোঃ রেজাউল আলম মোল্লা, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য মনিষা অধিকারী, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য সাথী বালা, অভিভাবক সদস্য জামাল মিয়া, বিধান চন্দ্র দাস, মুকুলেশ বিশ্বাস, সুকলাল চৌধুরী, বিদ্যুৎসাহী সদস্য স্বপন চৌধুরী, দাতা সদস্য পরিতোষ বিশ্বাস।
দেবাশীষ বিশ্বাস বাসুড়িয়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নবনির্বাচিত সভাপতি ছাড়াও তিনি গোপালগঞ্জ হাজী লালমিয়া সিটি বিশ্ববিদ্যালয় কলেজের ফিন্যান্স বিষয়ের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবনির্বাচিত সভাপতি দেবাশীষ বিশ্বাস বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে বিগত দিনের মতো বলিষ্ঠ ভূমিকা রাখা এবং এই স্কুল কে উপজেলার একটি মডেল স্কুল হিসেবে রুপান্তরিত করব প্রতিশ্রুতি দেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছেন।