১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

নির্বাচন নয়, প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে এই সমাবেশ -সিটি মেয়র

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২০
নির্বাচন নয়, প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে এই সমাবেশ -সিটি মেয়র

Manual2 Ad Code

আল আমিন,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সন্ত্রাস, জঙ্গি, মাদক ও দুর্নীতি থেকে চট্টগ্রাম তথা সমাজকে মুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রত্যেকটি ওয়ার্ডে আপামর জনগণের সাথে এ বিষয়ে আলোচনা, সচেতনতা সভা করা হয়। ২০১৭ সালের ৩০ এপ্রিল প্রথম সভা দিয়ে শুরু এই সামাজিক আন্দোলন ২০১৯ সালের অক্টোবরে সব ওয়ার্ডে সভা সম্পন্ন করে। 

একই ধারাবাহিকতায় ওয়ার্ড ভিত্তিক ৩১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হয়। সন্ত্রাস, দূর্নীতি,মাদক,জঙ্গিবাদ প্রতিরোধে কমিটি গুলোকে কার্য পদ্ধতি নির্ধারণ করে দেয়া হয়।
কাজেই আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের সাথে মহা সমাবেশের যোগ নেই। সকল ওয়ার্ড কাউন্সিলর স্ব স্ব ওয়ার্ড থেকে নানামুখী আয়োজন নিয়ে মহাসমাবেশে নেতৃত্ব দেবেন। এখানে নির্বাচন মুখ্য বিষয় নয়।
মেয়র আরো বলেন, নির্বাচনের বিষয়টি দলীয়। আর এই মহাসমাবেশ দলীয় বিষয় নয়। এটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশ বাস্তবায়ন। দল আমাকে বিবেচনা করলে আমি মনোনীত হবো। আর মনোনয়ন পেলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো। এই আত্মবিশ্বাস আছে।

Manual3 Ad Code

আজ ৫ ফেব্রুয়ারি বিকেলে চসিক সম্মেলন কক্ষে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধে মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, এইচএম সোহেল, নাজমুল হক ডিউক, মোহাম্মদ জাবেদ, চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও জাহানারা ফেরদৌস প্রমুখ।ধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে এই সমাবেশ -সিটি মেয়র

Manual2 Ad Code

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সন্ত্রাস, জঙ্গি, মাদক ও দুর্নীতি থেকে চট্টগ্রাম তথা সমাজকে মুক্ত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রত্যেকটি ওয়ার্ডে আপামর জনগণের সাথে এ বিষয়ে আলোচনা, সচেতনতা সভা করা হয়। ২০১৭ সালের ৩০ এপ্রিল প্রথম সভা দিয়ে শুরু এই সামাজিক আন্দোলন ২০১৯ সালের অক্টোবরে সব ওয়ার্ডে সভা সম্পন্ন করে।
একই ধারাবাহিকতায় ওয়ার্ড ভিত্তিক ৩১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হয়। সন্ত্রাস, দূর্নীতি,মাদক,জঙ্গিবাদ প্রতিরোধে কমিটি গুলোকে কার্য পদ্ধতি নির্ধারণ করে দেয়া হয়।
কাজেই আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের সাথে মহা সমাবেশের যোগ নেই। সকল ওয়ার্ড কাউন্সিলর স্ব স্ব ওয়ার্ড থেকে নানামুখী আয়োজন নিয়ে মহাসমাবেশে নেতৃত্ব দেবেন। এখানে নির্বাচন মুখ্য বিষয় নয়।
মেয়র আরো বলেন, নির্বাচনের বিষয়টি দলীয়। আর এই মহাসমাবেশ দলীয় বিষয় নয়। এটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশ বাস্তবায়ন। দল আমাকে বিবেচনা করলে আমি মনোনীত হবো। আর মনোনয়ন পেলে ইনশাআল্লাহ আমি বিজয়ী হবো। এই আত্মবিশ্বাস আছে।

Manual5 Ad Code

আজ ৫ ফেব্রুয়ারি বিকেলে চসিক সম্মেলন কক্ষে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধে মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, এইচএম সোহেল, নাজমুল হক ডিউক, মোহাম্মদ জাবেদ, চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও জাহানারা ফেরদৌস প্রমুখ।