১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

এশা-সোহাগের বিয়ে আজ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২০
এশা-সোহাগের বিয়ে আজ

Manual2 Ad Code

মোঃ সামিউল্লাহ, ঢাকা জেলা প্রতিনিধিঃ

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ইশরাত জাহান এশা।

Manual8 Ad Code

এশার এক ঘনিষ্ট আত্মীয় জানান, মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় পু‌লিশ কন‌ভেনশন সেন্টার ইস্কাট‌নে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।
এর আগে, বিয়ে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সোহাগ ও এশার পরিবারের সদস্যরা। এরপর প্রধানমন্ত্রীসহ দুই পরিবারের সদস্যদের সঙ্গে তোলা একটি ছবি সোহাগের ভেরিফায়েড পেজে শেয়ার করেন।

Manual8 Ad Code

পোস্ট করা ওই ছবির ক্যাপশনে সোহাগ লিখেছেন, ‘আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের বিয়ের তারিখ ৫ ফেব্রুয়ারি, ২০২০ ঠিক করে দিয়েছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

Manual2 Ad Code