১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ধর্মপাশা ও জামালগঞ্জে ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন- বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২০
ধর্মপাশা ও জামালগঞ্জে ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন- বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান

Manual8 Ad Code

আনোয়ারুল হক সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় বাস্তবায়নাধীন বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান।
আজ বুধবার দিনব্যাপী ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলাধীন বিভিন্ন উপজেলাধী হাওরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কাবিটা নীতিমালা-২০১৭ (সংশোধিত) অনুযায়ী বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের কাজ সরজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী ১ সাবিবুল ইসলাম ,জামালগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, প্রিয়াংকা পাল, ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু তালেব সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউনিয়ন পরিষদ সদস্য, সংশ্লিষ্ট পিআইসি সভাপতি ও সদস্যগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।