১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

সিটি নির্বাচনে জয়ীদের গেজেট প্রকাশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২০
সিটি নির্বাচনে জয়ীদের গেজেট প্রকাশ

Manual8 Ad Code

মোঃ সামিউল্লাহ, ঢাকা জেলা প্রতিনিধিঃ

Manual8 Ad Code

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জয়ীদের নাম, ঠিকানা, পদসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী, সিটি করপোরেশন নির্বাচনের পর মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে সরকার বা সরকারের মনোনীত কর্তৃপক্ষ মেয়র ও সব কাউন্সিলরের শপথগ্রহণের ব্যবস্থা করবে।

Manual5 Ad Code

এদিকে, ঢাকা দক্ষিণ সিটির ৩১ নম্বর ওয়ার্ডের ফল কারচুপির অভিযোগে স্থগিত করা হয়। এ ছাড়া সিটি নির্বাচনে কারচুপির অভিযোগে কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে বেশকিছু অভিযোগ করেন।

Manual7 Ad Code

গত ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোট অনুষ্ঠিত হয়। এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হন আতিকুল ইসলাম। আর দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র নির্বাচিত হন ফজলে নূর তাপস।

Manual3 Ad Code

ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোটগ্রহণে ডিএনসিসিতে আতিকুল ইসলাম পান ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাবিথ আউয়াল পান ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। ডিএসসিসিতে তাপস পান ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী ইশরাক হোসেন পান ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট।