আবু সাঈদ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
২০১৯ সালের এই দিনেই ইহলোক ত্যাগ করেন ‘শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারী কলেজের’ অর্থনীতি বিভাগের সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন জনাব মো.সেলিম দেওয়ান স্যার।
একজন মানুষের মৃত্যুর মাঝেই সব কিছু শেষ হয়ে যায় না, বরং শুরু হয় জ্বলজ্বলে ইতিহাস হয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নতুন উদ্দীপনা দেওয়ার।
আজও তিনি আমাদের মনে চিরদিনের মতো শ্রদ্ধায় নিমজ্জমান রয়েছেন,আছেন এবং থাকবেনও।
মরহুম সেলিম দেওয়ান স্যারের মৃত্যুবার্ষিকীতে কলেজ পরিবার ও সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ মরহুমের মাগফিরাত কামনা করছি ও মহান আল্লাহ যেন সেলিম দেওয়ান স্যারকে জান্নাতের সর্বোচ্চ মোকাম জান্নাতুল ফেরদৌস দান করেন।