১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালকের শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২০
বঙ্গবন্ধুর সমাধিতে ইসলামিক ফাউন্ডেশনের মহা-পরিচালকের শ্রদ্ধা নিবেদন

Manual6 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

Manual2 Ad Code

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত মহাপরিচালক মো.আনিস মাহমুদ।

মঙ্গলবার দুপুরে তিনি জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধু ও ৭৫ সালে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

Manual8 Ad Code

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সহ-সভাপতি শেখ শুকুর আহমেদ, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, এমদাদুল হক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শেখ হেদায়েত উল্লাহ, প্রচার সম্পাদক আব্দুস সামাদ বিশ্বাস সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code