১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২০
সুনামগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

Manual6 Ad Code

আনোয়ারুল হক সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপনের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাস্মাদ শরীফুল ইসলাম সহ সুনামগঞ্জ জেলার বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, এবং বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মার্যাদায় উদযাপনের লক্ষ্যে মন্ত্রণালয় হতে প্রাপ্ত নির্দেশনা সমূহ সভাকে অবহিত করা হয় এবং জাতীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়।