১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

পুলিশ পেটানোর অভিযোগে নবনির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২০
পুলিশ পেটানোর অভিযোগে নবনির্বাচিত কাউন্সিলর গ্রেপ্তার

Manual3 Ad Code

মোঃ সামিউল্লাহ, ঢাকা জেলা প্রতিনিধিঃ

Manual3 Ad Code

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের বিশেষ শাখা- এসবির এক পরিদর্শককে মারধরের অভিযোগে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা (নং ৭) দায়ের করেন।

Manual6 Ad Code

পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে কাউন্সিলর শওকতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Manual2 Ad Code

গ্রেপ্তার হওয়া শওকত ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।