১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জে সেচ সংকটে ৬শ একর জমিতে বোরো চাষ অনিশ্চিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২০
কমলগঞ্জে সেচ সংকটে ৬শ একর জমিতে বোরো চাষ অনিশ্চিত

Manual2 Ad Code

মো: মালিক মিয়া,বিশেষ প্রতিনিধি-কমলগঞ্জ ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রায় ৬‘শ একর জমিতে বোরো চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড দীর্ঘ তিন দশকেও উপজেলার ৫ নং সদর ইউনিয়নের বালিয়া ছড়ায় ¯স্লুইচ গেইট নির্মাণ না করায় চলতি বোরো মৌসুমে পানির অভাবে চাষাবাদ ব্যাহত হওযার আশংকা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৫নং কমলগঞ্জ ইউনিয়নের বালিয়াছড়ার তীরবর্তী উত্তর বালিগাঁও, পশ্চিম কুমড়াকাপন, রাসটিলা, কান্দিগাঁও, বনগাঁও গ্রামের কৃষকেরা প্রতিবছর বালিয়া ছড়ায় মাটি দিয়ে অস্থায়ী বাঁধ তৈরি করে বোরো ধানের জমিতে সেচ সুবিধা নিয়ে আসছেন। চলতি মৌসুমে কৃষকরা ইউনিয়ন পরিষদের অর্থায়নে ওই নদীতে আবারো বাঁধ নির্মাণ করেন। কৃষকদের অভিযোগ, আজ থেকে প্রায় ২ দশক পূর্বে এই ছড়ার উপর একটি ¯স্লুইস গেইট নির্মিত হলেও যথাযত পরিকল্পনা বিহীন এই ¯স্লুইস গেটটি কৃষকদের কোন কাজে আসেনি। পাহাড়ের পাদদেশে ছড়ার উৎস মুখে কৃষিজমি বিহীন স্থানে অপরিকল্পিতভাবে এই স্লুইস গেটটি নির্মান করায় তার সুবিধা ভোগ থেকে বরাবরই বঞ্চিত রয়েছেন কৃষকরা।
সূত্র জানায়,নদীতে স্থায়ী ¯স্লুইচ গেইট নির্মাণের দাবিতে স্থানীয় কৃষকেরা ১৯৯৮ সালে মৌলভীবাজারের তৎকালীণ জেলা প্রশাসকের সাথে দেখা করে উত্তর বালিগাঁও প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকায় বালিয়া ছড়ার উপর একটি ¯স্লুইচ গেইট নির্মাণের জন্য এলাকাবাসী লিখিতভাবে দাবি জানিয়েছিলেন। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে তিনি ওই স্থানে একটি ¯স্লুইচ গেইট নির্মাণের আশ্বাসও দিয়েছিলেন কিন্তুু অদাবধি সে প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়াতে কৃষকদের মধ্যে বিরাজ করছে হতাশা। ৫নং কমলগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সোলেমান হুসেন ভূট্টো বলেন, ‘¯স্লুইচ গেট নির্মাণ না হওয়াতে প্রতিবছর ইউনিয়ন পরিষদের অর্থায়নে এবং স্থানীয় মহলের সহযোগিতায় অস্থায়ী বাঁধ নির্মাণ করে বোরো চাষ করা হচ্ছে। তার মতে এই এলাকায় একটি ¯স্লুইস গেইট নির্মিত হলে এলাকার প্রায় ৬ শ একর জমি চাষাবাদের আওতায় আসবে এবং কৃষকরা উপকৃত হবে। তাই তিনি কৃষকদের এই ন্যায্য দাবী মেনে নিয়ে অবিলম্বে এখানে একটি ¯স্লুইস গেইট স্থাপনের জন্য দাবী জানিছেন।

Manual3 Ad Code