১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস দ্বয়ের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২০
হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস দ্বয়ের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত

Manual5 Ad Code

মোহাম্মদ তৌফিকুর রহমান আজাদ লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

Manual2 Ad Code

হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম এর শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯ জানুয়ারী বিকেল ৪.৩০ মিনিটে চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় সভাকক্ষে শপথ বাক্য পাঠকরান বিভাগীয় কমিশনার ও সরকারের সচিব মোঃ আব্দুল মান্নান, শপথ গ্রহন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন দেশ ও জনগনের কল্যানে কাজ করাই জনপ্রতিনিধির দায়িত্ব, মানবিক গুনাবলি সম্পর্ন জনপ্রতিনিধিরা প্রশাসন ও জনগনের সমন্বয়ে এলাকার জন্য কাজ করে, জনগন তাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের নির্বাচিত করেছে, আজ শপথ গ্রহনের মাধ্যমে জনগনের প্রতি আপনাদের দায়িত্ব বেড়ে গেল, জন আকাঙ্খা পুরনে
জনপ্রতিনিধিগন দায়িত্ব পালন কালে মানবিক ও দায়িত্ববোধ সম্পর্ন হলেই জনগনের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়ন হবে।
শপথ গ্রহন অনুষ্ঠানে শুভেচ্ছা রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী।
উপস্থিছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, সহসভাপতি এম এ বাশার,হুমায়ুন কবির পাটওয়ারী, যুগ্ন সাধারন সম্পাদক মোস্তাফিজ চোকদার, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এস এম কবির, ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার, শাহদাত হোসেন সরকার, সালাউদ্দিন আহম্মেদ, হাবিবুর রহমান গাজী সহ রাজনৈতিক, সামাজিক, শিক্ষক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন এর শপথ গ্রহন উপলক্ষে তার আয়োজনে হাইমচর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, অংগ ও সহযোগী সংগঠনের উপজেলা ইউনিয়ন পর্যায়ের দুই শতাধিক নেতৃবৃন্দ শপথ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code