১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে ঘুরে ঘুরে সেবা দেবে ‘স্যামসাং সার্ভিস ভ্যান’

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২০
চট্টগ্রামে ঘুরে ঘুরে সেবা দেবে ‘স্যামসাং সার্ভিস ভ্যান’

Manual8 Ad Code

আব্দুল করিম চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধানঃ

Manual4 Ad Code

‘স্যামসাং সার্ভিস ভ্যান’ পথ থেকে পথে ঘুরে ঘুরে চট্টগ্রামের ক্রেতাদের সেবা দেবে। প্রতিষ্ঠানটি শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের ক্রেতাদেরও এ সেবা দেবে। এখন থেকে চট্টগ্রামের ১৭টি উপজেলায় ঘুরে ঘুরে গ্রাহকসেবা দিবে স্যামসাং সার্ভিস ভ্যান।
চট্টগ্রামের বিভিন্ন অংশে গ্রাহকদের সেবাপ্রদানে ভ্যানগুলো বিভাগীয় শহরের নির্দিষ্ট পয়েন্ট থেকে শুরু করে অন্য পয়েন্টে যাবে। যেকোনো বিষয় নিয়ে তাৎক্ষণিক সেবাদান ও পরামর্শ প্রদানে প্রতিটি ভ্যানে একজন মাল্টি-স্কিলড ইঞ্জিনিয়ার থাকবে। শুল্কমুক্ত ০৮০০০ ৩০০ ৩০০ নম্বরে কল দিলেই ক্রেতার বাসায় পৌঁছে যাবে স্যামসাং সার্ভিস ভ্যান।সপ্তাহভিত্তিতে শহর ঘুরে ঘুরে গ্রাহকরা বিশেষত যারা স্যামসাং হেল্পলাইনে কল দিয়ে সেবা সহায়তা চেয়েছেন তাদের সেবা দেবে এ সার্ভিস ভ্যান। এছাড়াও, কিভাবে কার্যকরী উপায়ে স্যামসাং পণ্য ব্যবহার করতে হয় এবং এর প্রোডাক্ট লাইফ বাড়ানো যায় এ নিয়ে ক্রেতাদের পরামর্শ দিতে সার্ভিস ভ্যানগুলো স্যামসাং শো-রুমের সামনে থাকবে। সেবা পেতে সহায়তার জন্য স্যামসাং হেল্পলাইনে কল করলেই ভ্যান সরাসরি ক্রেতার বাসায় চলে যাবে এবং কনজ্যুমার ইলেকট্রনিকস ও মোবাইল হ্যান্ডসেটের সকল স্যামসাং পণ্যে ভ্যালু অ্যাডেড বিক্রয়োত্তর সেবাদান নিশ্চিত করবে।
এছাড়াও হেল্পলাইনের মাধ্যমে ভ্যানের সেবা প্রদানের ক্ষেত্রে রয়েছে টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার ও মাইক্রোওয়েভ ওভেনের মতো স্যামসাং হোম অ্যাপ্লায়েন্সের মেরামত সেবা।এছাড়াও, প্রত্যন্ত অঞ্চলের ক্ষেত্রে স্যামসাং সরাসরি ক্রেতাদের কাছ থেকে মোবাইল ফোন সংগ্রহ করবে এবং মেরামতের পরে আবার ওই এলাকায় যাওয়ার সময় ক্রেতাকে তার ফোন ফেরত দেবে। সার্ভিস ভ্যানের এ সেবা নিয়ে স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন বলেন, ‘সার্ভিস ভ্যান নিয়ে আমাদের আগের উদ্যোগগুলো সফল হয়েছে। এখন চট্টগ্রামে আমরা আমাদের এ সেবা বিস্তৃত করতে পেরে আনন্দিত।

Manual2 Ad Code