৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

এসএসসি, কেন্দ্রের ২০০ গজে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২০
এসএসসি, কেন্দ্রের ২০০ গজে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা

Manual8 Ad Code

মোঃ সামিউল্লাহ-ঢাকা জেলা প্রতিনিধি :

আসন্ন এসএসসি, এসএসসি/দাখিল (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষার কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

 

 

Manual2 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার জন্য ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছেন।

 

 

Manual2 Ad Code

এই আদেশ আগামী ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

 

 

Manual1 Ad Code

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২০ সালের এসএসসি পরীক্ষা। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তত্ত্বীয় পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষা চলবে ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ।

 

 

প্রতিবারের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের হলে আসন গ্রহণের নির্দেশনা দিয়েছে বোর্ড।

Manual1 Ad Code