রাকিবুল হাসান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ,
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান আবুল হাসেম মডেল একাডেমির এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে ৩০জানুয়ারি ২০২০ইং উপজেলার ফরিদপুর গ্রামে আবুল হাসেম মডেল একাডেমির ক্যাম্পাস প্রাঙ্গণে এস.এস.সি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। সমাজ সেবক আলহাজ্ব হজরত আলী’র সভাপতিত্বে আবুল হাসেম মডেল একাডেমির সিনিয়র শিক্ষক রতন রানা সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাজীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবুল কাশেম খান,বিশেষ অতিথি হিসেবে ছিলেন দৈনিক একুশে সংবাদ শ্রীপুর প্রতিনিধি টি.আই সানি, স্কুলের প্রধান শিক্ষক আলমগীর হোসেন আলম। এসময় অন্যন্যদের অন্যন্নাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,আব্দুর রাজ্জাক,রিয়াজ উদ্দিন,আবুল হোসেন,সমাজ সেবক অহিদুজ্জামান অহিদ,সিরাজ উদ্দিন,সোহেল মিয়া,রাশেদুল ইসলাম শ্যামল প্রমুখ,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ অত্র স্কুলে শিক্ষক/শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন ।বিদায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পরিক্ষাকালীন সময় করনীয় ও সুন্দর প্রস্ততির বিষয়ে প্রধান অতিথি,অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। আবুল হাসেম মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক আলমগীর হোসেন আলম,আবুল হাসেম মডেল একাডেমির বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ডাইরি ও কলম বিতরণ করা হয় । পরে আলোচনা শেষে । বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া পরিচালনা করেন ফরিদপুর শেখপাড়া জামে মসজিদের ইমাম মুফত্তি মাওলানা মো.মাহমুদুল হাসান।আবুল হাসেম মডেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক আলমগীর হোসেন আলম বলেন , প্রতিবছরের ন্যায় অগামী ৩ ফেব্রয়ারি ২০২০ এবারও ১৬জন ছাত্র/ছাত্রী এস.এস.সি পরিক্ষায় অংশগ্রহণ করবেন।শিক্ষার পাশাপাশি নিজের মেধাকে বিকশিত করতে হলে স্ব-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ারও আহবান জানান তিনি । শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রী,অভিভাবক ও শিক্ষকদের একযোগে কাজ করতে হবে। তাহলেই ভাল ফলের পাশাপাশি জ্ঞানর্জন সম্ভব হবে। অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় অব্যাহত থাকলে খুব শিগ্রই আবুল হাসেম মডেল একাডেমি জেলার প্রথম শ্রেণির একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ।