৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

শ্রীপুরে কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা শাহ আহমদ শফী

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২০
শ্রীপুরে কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা শাহ আহমদ শফী

Manual4 Ad Code

রাকিবুল হাসান,গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরে শ্রীপুর উপজেলা কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ডের ১২তম বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও দস্তারবন্দী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

 

৩০ জানুয়ারী বৃহস্পতিবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে) শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠানে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কার্য নির্বাহী সদস্য হযরত মাওলানা আশেকে মোস্তফা সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া চেয়ারম্যান ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি আল্লামা শাহ আহমাদ শফি দা.বা.।

 

Manual5 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনে সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.শামসুল আলম প্রধান, ই জেড এম মাসউদুর রহমান (শিমুল) শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, আল্লামা নো’মান ফয়েজী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা প্রমূখ।

Manual3 Ad Code

 

সম্মেলনে ইসলামিক আলোচনা করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র মহাপরিচালক অধ্যাপক আল্লামা যোবায়ের আহমদ চৌধুরী, ঢাকার গাউছুল আজম জামে মসজিদের খতিব সুলতানুল ওয়ায়েজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ বিশিষ্ট আলেম ওলামাগন।

Manual4 Ad Code

 

সম্মেলনে উপজেলার কওমী মাদরাসার ছাত্র ও শিক্ষকরা অংশগ্রহন করেন। প্রধান মেহমান আল্লামা শাহ আহমাদ শফি তাঁর আলোচনায় ইসলামের চার ইমাম ও চার মাযহাবের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং আগত মুসল্লি ও জনসাধারণকে তাঁর হাতে বাইয়াত করান।