৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ছিনতাইকারীর আতঙ্কে লক্ষীপুরের কাজির দিঘীর পাড় এলাকায়

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২০
ছিনতাইকারীর আতঙ্কে লক্ষীপুরের কাজির দিঘীর পাড় এলাকায়

Manual6 Ad Code

মু,ইসমাইল হোসাইন (রনি),লক্ষীপুর প্রতিনিধি :

Manual5 Ad Code

লক্ষ্মীপুরের মিরগঞ্জ বাজার থেকে কাজির দিঘীর পাড় বাজার পর্যন্ত ২ কিঃ মিঃ মধ্যে লাল পিলার,জোড় কবরস্থান সহ কয়েটি জায়গায় মধ্য রাতে ছিনতাইকারীরা অস্ত্র ও ছুরির ভয় দেখিয়ে যানবাহন গতি রোধ করে গত কয়েক দিন যাবৎ বেশ কয়েক জনের নগদ টাকা পয়সা,স্বর্ণ অলংকার,মুঠোফোন সেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বামনী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নোয়া বাড়ীর মোঃ রফিক উল্যা ঢাকা থেকে পানপাড়া রোড়ে বাড়িতে আসার সময় কালাগাজীর দরজার লাল পিলার নামক স্থানে গাড়ী গতি রোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ হাজার টাকা, মোবাইল সেট ও জামা কাপড় ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
এছাড়াও অজ্ঞাত অনেকের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে নিয়েছে। এ নিয়ে চোর ডাকাতের আতঙ্কে চরম উৎকণ্ঠা বিরাজ করছে এলাকাবাসীর মাঝে। প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

Manual5 Ad Code