৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে কৃষি বিষয়ক মতবিনিময় সভা

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২০
নাগরপুরে কৃষি বিষয়ক মতবিনিময় সভা

Manual1 Ad Code

কেএম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে তামাক চাষরোধ ও নিরাপদ টমেটো উৎপাদন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২০,উপজেলার মোকনা ইউনিয়নের বেটুয়াজানী গ্রামে উপজেলা কৃষি অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Manual8 Ad Code

এ সময় বক্তরা, কিভাবে ফরমালিন মুক্তভাবে টমেটো চাষ করা যায় এবং তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কৃষকদের প্রতি দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আবদুল মতিন বিশ্বাস,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোঃ আলী হোসেন, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ আতোয়ার রহমান খান ( কোকা), উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব ছরোয়ার হোসাইন, মোঃ আব্দুল বাছেদ, আবুল বাশার, আসিফ হোসাইন, হেদায়েত, গোলাম মোস্তফা, মারুফুল ইসলাম, ছানোয়ার হোসেন, আমিনুল ইসলাম সহ অন্যান্যরা

Manual8 Ad Code