৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

পিরোজপুরের ভান্ডারিয়ায় হাঁস, মুরগী, কোয়েল পাখি ও সেড বিতরণ

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২০
পিরোজপুরের ভান্ডারিয়ায় হাঁস, মুরগী, কোয়েল পাখি ও সেড বিতরণ

Manual5 Ad Code

সুমন মল্লিক বিশেষ প্রতিনিধি :
পরিবেশ ও বন মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি), অর্থায়নে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর , প্রনি সম্পাদ অধিদপ্তর বাস্তবায়নে ভান্ডারিয়ায় উপজেলায় উপকূলীয় বনায়ন ও পুনঃ বনায়নে কমিউনিটি ভিত্তিক অভিযোজন কর্মসূচী এর আওতায় প্রদর্শণীতে হাঁস, মুরগী, কোয়েল ও সেড বিতরণ করা হয়। গতকাল বৃহম্পতিবার প্রাণি সম্পদ কার্যালয় সমুখে হতদরিদ্র ১১জন গৃহীনিদের মাঝে ১০টি খাঁসি ক্যাম্পবেল হাঁস, ১০টি গলাছিলা মুরগী ও ২০টি কোয়েল পাখি এবং খাবার, ঔষুধ ও যাতায়াত বাবদ নগদ ৩শতটাকা, প্রতিজনকে একটি করে শেড ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। পর্যাক্রেমে উপজেলার ৪৯জনকে এ প্রকল্প থেকে এসকল উপকরণ বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানায়। উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মৃধা, প্রাণি সম্পদ ঔষধাগার এর সহকারি পরিচালক ও আইসিবিএ এআরপি, প্রকল্প পরিচালক ডাঃ মো সাইদুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব সরকার, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শোভন হাওলাদার, জাতিয় সংঘ উন্নয়ন কর্মসূচীর কমিউনিটি ডেভলপমেন্ট এসিস্ট্যান্ট কর্মী নাসরিন ফেরদৌস প্রমুখ ।