আবু রায়হান,পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার পুনর্ভবা নদীর তীরে গড়ে উঠা নিতপুর মহিলা আলিম মাদ্রাসা ও
নিতপুর দারুস সুন্নাহ ফাযিল(ডিগ্রী)মাদরাসায়,
চলতি বছরের পরিক্ষাকে সামনে রেখে, এসএসসি(দাখিল)ও এইচ এস সি (আলিম) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। আজ বৃহস্পতিবার দুটি মাদ্রাসার দোয়া মাহাফিল ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহিলা মাদ্রাসার বিদায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পোরশা উপজেলা শাখার ১নং নিতপুর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হাজ্বী মোঃ এনামুল হক।
ও নিতপুর ফাযিল মাদ্রাসার সভাপতিত্ব করেন,
প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি,হাজ্বী মোঃ আব্দুল ওয়াদুদ। বক্তব্য প্রদান করেন,
অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও পোরশা উপজেলার আওয়ামী লীগের সদস্যবৃন্দ,
পরিশেষ তাদের ভাল ফলাফল ও মঙ্গল কমনায় দোয়া ও বিদায় অনুষ্ঠান শেষ হয়।