৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

চুনারুঘাটে রাজার বাজারে বোর্ড ভেন্যু বাতিল। পরীক্ষা হবে আমুরুডে

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২০
চুনারুঘাটে রাজার বাজারে বোর্ড ভেন্যু বাতিল। পরীক্ষা হবে আমুরুডে

Manual4 Ad Code

মনির সরকার. বিশেষ প্রতিনিধিঃ

Manual1 Ad Code

সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে ভেন্যু বাতিল ই বহাল থাকলো চুনারুঘাট রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের৷ রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা আমুরুড উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠীত হবে।

Manual4 Ad Code

গত কিছু দিন পূর্বে বোর্ড ভেন্যু বাতিল করা নিয়ে আন্দোলন করে রাজার বাজার স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী। কিন্তু এতে কোনো কাজই হয় নি৷ বোর্ড ভেন্যু বাতিল ই বহাল রইলো। এ নিয়ে জানতে চাইলে, শিক্ষা অফিসের এক কর্মকর্তা বলেন, বোর্ড ভেন্যু বাতিলের বিষয়টি বোর্ডের এখতিয়ার৷ আইন মেনেই বোর্ড ভেন্যু স্থানান্তর করা হয়েছে। এখানে বিতর্ক সৃষ্টির কোনো সূযোগ নেই।

এ বিষয়ে সবিস্তারে জানতে চাইলে সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাটের সাঃ সম্পাদক তোফাজ্জল মিয়া বলেন, একটি বিদ্যালয়ে বোর্ড ভেন্যু আনা মুখের কথা নয়। রাজার বাজার স্কুলটি ঐতিহ্যবাহী। প্রয়োজনে রাজার বাজার স্কুলে ভেন্যু বহাল রেখে আমুরুডে ভেন্যু করা যেত এবং শিক্ষার্থী পরিবর্তন বা বিনিময় করে পরীক্ষা নেওয়া যেত।

Manual8 Ad Code