৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

তৃণমূলই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ – রমেশ চন্দ্র সেন

admin
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২০
তৃণমূলই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ – রমেশ চন্দ্র সেন

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃবাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, তৃণমূলই হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। সাধারণ মানুষ আমাদের সাথে আছে। সাধারণ মানুষের জনপ্রিয়তা অর্জন করতে পেরেছি বলে আমরা ক্ষমতায় আবারো এসেছি। পদের জন্য নেতাদের পেছনে না ঘুরে তৃণমুলের কর্মীদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে হবে। তৃণমুলের কর্মীরাই বলবেন কাকে নেতা নির্বাচন করতে হবে। আর তৃণমুল চাইলে আমরা পদ দিতে বাধ্য আছি।বুধবার বিকাল ৫ ঘটিকায় ঠাকুরগাঁও সদর উপজেলার ৫ নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশি,সাধারণ সম্পাদক দ্বীপক কুমার,যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তাক আলম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভুল্লী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আলী,ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাশু দত্ত টিটো,সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম।বিশেষ অতিথি সাদেক কুরাইশি বক্তব্যে বলেন,আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। দৃশ্যমান কাজে বিশ্বাসী সেজন্য আমরা স্কুল-কলেজ রাস্তাঘাট সহ মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আপনাদের চাওয়া আমরা পূরন করেছি, ভুল্লীকে থানা হিসাবে রুপান্তরিত করেছি। যেটা বিএনপির মির্জা ফখরুল ইসলাম পারেনি।অনুষ্ঠানে সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী বক্তব্যে বলেন,শেখ সরকার যতোদিন ক্ষমতায় থাকবে ততো দেশ শুধু উন্নতির দিকেই ধাবিত হবে। জননেত্রী শেখ হাসিনা আমাদের আশা পূরন করেছে, ভুল্লীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে । ভুল্লী বাসী এ অবদান কোন দিনও ভুলবেনা। এ সময় তিনি ৫ নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীদের আরো শক্তিশালী ও এক্যবধ্য হওয়ার আহব্বান জানান।ভুল্লী থানার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে ৫নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রওশনুল হক, রুহিয়া থানা আওয়ামী লীগ সভাপতি পার্থ সারথী সেন, সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু,রিংকু, ছাত্রলীগ নেতা রনি,পুলক,হিমেল সহ প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষে ও দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সমর্থনে ঠাকুরগাঁও -০১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি ৫ নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক নুরে আলম মুক্তি।

Manual4 Ad Code